বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ বিএনপি, জামাত, অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরূদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখা শান্তি সমাবেশ করেছে। শনিবার বেলা ১১ টার থেকে ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ মিছিল করে পাটগুদাম ব্রিজ মোড় জয়বাংলা চত্বরে আয়োজিত এ শান্তি সমাবেশে সমবেত হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি। এ সময় তিনি বলেন, আমি শান্তির বাংলাদেশ চাই, আমরা উন্নত বাংলাদেশ চাই, আর এ কারণেই আমাদের শান্তি সমাবেশ। এ শান্তি সমাবেশের একটাই লক্ষ্য বিএনপি, জামাতের সকল সন্ত্রাস নৈরাজ্যকে প্রতিহত করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করা।

এ শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগ ময়মনসিংহ শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু সভাপতির বক্তব্যে বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি, জামাত দেশে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ছাড়া কিছু দিতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্টিত হয়ে আমাদের দিয়েছেন উন্নয়নশীল বাংলদেশ, স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নারীর ক্ষমতায়ন, কৃষকের অধিকার ইত্যাদি। বাংলাদেশে আওয়ামী লীগ মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া, বাংলাদেশ আওয়ামী লীগ মানে স্বনির্ভরতা।

সমাবেশের সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহ্ জালাল হৃদয় সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় সাংবাদিকদের ওপর হামলা: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, ওসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভূরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ-কে নিয়ে কটুক্তি, যুবক আটক

কাশিয়ানীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতারণ

দেবহাটার নবাগত ইউএনওকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

আলমডাঙ্গা থেকে এসবি সুপার ডিলাক্সের যাত্রা শুরু 

মেহেরপুরে হোটেল আটলান্টিক কান্ডে গ্রেফতার নিহাল

পঞ্চগড়ে চ্যম্পিয়ন মীরগড় ফুটবল একাডেমি

পাবনায় ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় তালতলীর ব্যবসায়ী নিহত

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বে আব্দুল মান্নান; উচ্ছাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা