এনামুল হক ছোটন :
ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মহিলা কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
ময়মনসিংহ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইখুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহিলা কলেজে গভর্নিংবডি এর সভাপতি অধ্যাপক এ.কে.এম সফিকুল ইসলাম ও এ.কে.এম আজহারুল ইসলাম, ময়মনসিংহ মহিলা কলেজে গভর্নিংবডি বিদ্যাসাহী সদস্য ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ মহিলা কলেজে গভর্নিংবডি হিতৈষী সদস্য মির্জা ফারজানা রহমান বন্যা। অনুষ্ঠানে সঞ্চালনায় করেন ময়মনসিংহ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















