পঞ্চগড় প্রতিনিধি: মর্ডান পাইথিয়ান গেমস বাংলাদেশ এর পঞ্চগড় জেলা সভাপতি ওয়াহিদ মুরাদ নয়নকে সংবর্ধনা দিয়েছেন জেলার বিভিন্ন একাডেমি, সাংস্কৃতি প্রেমী গুণী ব্যক্তিবর্গ। মঙ্গলবার (২ জুলাই) সকালে বোদা পৌরসভায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা সভাপতি মনোনীত হওয়ায় অনেকে তাকে ফুলেল শুভেচ্ছাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরিফুল ইসলাম চৌধুরী, বলরামপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল হাই, পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যসোসিয়েশের যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র বর্মন, ফুটবল ও সংস্কৃতি প্রেমী হাসিবুল ইসলাম, বাবু ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও শিক্ষক মোঃ বাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক রেফারী মকলেছুর রহমান দুলু, স্বাধীন বাংলা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আলম, কুমিল্লা ইউনাইটেড ক্লাবের কো-অডির্নেটর মোঃ আশিরুল ইসলাম, বলরামপুর ফুটবল টিম এর খেলোয়াড় আল ইমরোজ স্বাধীন, সাবেক ফুটবলার উত্তম রায় প্রমুখ।
এর আগে মর্ডান পাইথিয়ান গেমস বাংলাদেশ এর সম্মানিত সভাপতি ডক্টর সেলিনা আক্তার শম্পা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়াহিদ মুরাদ নয়নকে পঞ্চগড় জেলা সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।




















