বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মসিক মেয়রের সহায়তায় দুই হাজার মানুষকে ক্যাপ, পানি ও স্যালাইন দিল মহানগর যুবলীগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন: সারা দেশের মতো অব্যাহত দাবদাহে হাঁপিয়ে উঠেছে ময়মনসিংহের মানুষ। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী, রিকশাচালক, সাধারণ শ্রমিকসহ পথচারীরা পড়েছেন চরম বিপাকে। তীব্র গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে সুপেয় পানি, ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীরা।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর টাউনহল ও ব্যাটবল চত্বর পার্ক সংলগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র সার্বিক সহযোগিতায় এ সহায়তামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে এক হাজার পিস পানির বোতল, একশো ক্যাপ এবং এক হাজার মানুষের মধ্যে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এর পাশাপাশি সাধারণ মানুষের কাছে হিট স্ট্রোক রোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন যুবলীগের নেতাকর্মীরা।

ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমানের দিকনির্দেশনা পথচারী ও সাধারণ মানুষের মাঝে পানি, ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করেন মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য শামীম আহমেদ, জিয়াউল হক, মোহাম্মদ হাসিফ। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মুন্না, কাজল, মিল্টন, ফরহাদ, তুর্ষার, রমজানসহ প্রমুখ। উল্লেখ্য, এদিকে তীব্র দাবদাহ থেকে পরিত্রাণসহ রহমতের বৃষ্টি ও শীতল প্রকৃতির আকুতি নিয়ে আজও বিভিন্ন স্থানে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র সমাবেশ

২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষক গ্রেফতার

মাউই দ্বীপে দাবানলে ধ্বংসযজ্ঞ; প্রাণহানিতে শোক প্রকাশ করে বাইডেনকে প্রধানমন্ত্রীর চিঠি

গাংনিতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত অন্তত ৩০ জন

রাণীশংকৈলে নদী থেকে মা ও ২ শিশুর মরদেহ উদ্ধার 

শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন আবদুল হামিদের

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন 

পাইকগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

সিকিমে সন্ধানকৃত ৩২০টি হিমবাহ হ্রদের ১৪টি বিপজ্জনক