বাংলাদেশ সকাল
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহান স্বাধীনতা দিবসে চসাসের আলোচনা সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার চসাস’র কার্যালয়ে বিকাল ৩ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক জীবন্ত কাগজের সম্পাদক মনোয়ার আজিজ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। কিছু সময় কথা বলে ইতিহাস বলে ফেলা যায়, কিন্তু এটি আমাদের উপলব্ধি করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মধ্যে ছিলো ইউনিক লিডারশিপ।

চসাসের সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী গোফরান, অনুষ্ঠান সম্পাদক ঈসা মোহাম্মদ, মাসুম বিল্লাহ, মোঃ রাজু, সৈয়দ নুর রাসেলসহ প্রমূখ।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদ, দুই লাখ মা বোন, বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের জন্য দোয়া করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে ধানের চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র 

বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ছেলে 

ঈদগাঁওতে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলসহ হয়রানী বন্ধে ১১ দফা দাবী গ্রাহকদের 

বিবাহ ও দাম্পত্য জীবনে সুখ : বিলাল হোসেন মাহিনী

রতন সরকারের মৃত্যুতে গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব এর শোক প্রকাশ

শেরপুর প্রেসক্লাব’র কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

নাটোরে শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে হত্যা মামলা 

বিচারককে হত্যার হুমকি, যশোরে আইনজীবিসহ তিনজন গ্রেফতার 

যশোরে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে শ্রমিক লীগ

ঈদগাঁওতে উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত