বাংলাদেশ সকাল
শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিচারককে হত্যার হুমকি, যশোরে আইনজীবিসহ তিনজন গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : যশোরে বিচারককে ধর্ষণ মামলায় জামিন দেওয়ার জন্য হুমকি দেয়ায় নব কুমার কুন্ডু নামে এক আইনজীবীসহ তিনজনকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগ সত্য হলে ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।

আটককৃতরা হলো যশোর শহরের পুরাতন কসবা চাকলাদারপাড়ার ভাড়াটিয়া অ্যাডভোকেট নব কুমার কুন্ডু (৫৫), তার মহুরি পুরাতন কসবা কাজীপাড়ার রবিউল ইসলাম (৪২) ও কম্পিউটার অপারেটর শহরের ষষ্টিতলা এলাকার মিহির কুমার সাহা।যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন, যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন ভারপ্রাপ্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৮ জানুয়ারি তিনি ডাকযোগে একটি চিঠি পান। বিপ্লবী কমিউনিস্ট পার্টির জনৈক নজরুল ইসলাম সাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনাকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, ৩০ জানুয়ারি ক্রিমিনাল মিস ২৯/২৪ নং মামলার ধর্ষণের অভিযোগ থাকলেও সকল আসামিকে জামিন দিবেন।

অন্যথায় আপনার জীবন শেষ করে দেওয়া হবে এবং আপনার ঐ অবস্থা করা হবে।’ বিচারক বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। এরপর চিঠি পোষ্ট করা যশোর পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ ও কাগজপত্র পর্যালোচনা করে বুধবার গভীর রাতে কাজীপাড়া থেকে মহুরি রবিউল ইসলামকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সিভিল কোর্ট মোড় এলাকা থেকে কম্পিউটার অপারেটর মিহির সাহাকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে পরবর্তীতে অ্যাডভোকেট নব কুমার কুন্ডুকে আটক করা হয়। তারা বিচারককে চিঠিতে হুমকি প্রদর্শণের বিষয়টি স্বীকার করে তথ্য দিয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন এবং আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর আলম শাহীন জানান, বিচারককে হুমকি দেয়ার ঘটনায় আইনজীবী গ্রেফতারের বিষযটি শুনেছেন। অভিযোগ সত্য হলে ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন 

দুবাইতে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র অভিষেক

শার্শায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে জেলা প্রশাসককে অনলাইন প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা 

মাজার জিয়ারতের মাধ্যমে পটুয়াখালী ০১ আসনে লাঙলের প্রচারন শুরু

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

যশোরের রাজারহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ 

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে আলোচনা করবে এই গ্রিন অ্যান্ড ক্লিন সিটির জন্য -ডিসি

৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা