বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহান স্বাধীনতা দিবসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন ডিসি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসাবে যোগদানের পরই নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজটের কথা জানতে পারেন। এই যানজট নিরেশনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং শহরবাসী এর সুবিধা ভোগ করছেন। যানজট আরো নিরসন সহ নারায়ণগঞ্জ বাসীর যাতায়াতের সুবিধার জন্য রেল মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা করে এর ব্যবস্থা করেন। নারায়ণগঞ্জের রেলপথের যাত্রী অনেক। তাই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলপথে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্য মেট্রোরেলের আদলে অত্যাধুনিক কমিউটার ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৬ মার্চ) কমিউটার ট্রেনের যাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল শুরু করবে এই কমিউটার ট্রেন। অত্যাধুনিক এই ট্রেনটি তৈরি করা হয়েছে মেট্রোরেলের আদলে। এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সাধারণ ট্রেনের তুলনায় প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে সক্ষম এই ট্রেন।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ডিটিও ফুয়াদ হোসেন আনন্দ বলেন, আমাদের এই ট্রেন আগে আটটি কোচে চলতো। এখন এখানে এগারেটি কোচ থাকবে। আগে এর সিটিং ক্যাপাসিটি ছিল ৩৮০ জন, আর এখন ৫৯০ জন হয়েছে। এটি মেট্রোরেলের আদলে তৈরি করা হয়েছে। এর ফলে প্রায় সমান সংখ্যক যাত্রী দাঁড়িয়েও যেতে পারবে। যেন বেশি সংখ্যক মানুষ আমরা বহন করতে পারি সে চিন্তা থেকে এটা করা হয়েছে। নারায়ণগঞ্জের সাধারণ ট্রেনের শিডিউল অনুযায়ী কমিউটার ট্রেনটি চলবে। এতে নারায়ণগঞ্জ বাসি অনেক উপকৃত হবেন বলে আশা করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অনলাইনে জুয়া খেলে সর্বহারা মানুষ, পাচার হচ্ছে কোটি কোটি টাকা 

বাংলাদেশ সকালে’র সাংবাদিক রিপন হাসানকে প্রাণনাশের হুমকি; বিএমএসএস’র নিন্দা

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুরে নকলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

পাবনায় বিদেশি পিস্তলসহ আটক ১

ভারতীয় নৌবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার ১৮ পাকিস্তান নাবিক

তিস্তা ব্যারাজে পিকনিকে এসে নদীতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

৫ কোটি টাকায় ম্যাগনেটিক পিলার বিক্রির চেষ্টা, গ্রেফতার ২

জেল হত্যা দিবসে শোকার্ত হৃদয়ের শ্রদ্ধায় ইউকেবিডিটিভর ভার্চুয়াল অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত