বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাছ শিকার করে ফেরার পথে ট্রলার ডুবি, জেলে নিখোঁজ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা॥ বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর মোহনা থেকে মাছ শিকার করে ফেরার পথে নাম বিহীন একটি মাছধরা ট্রলার ডুবি ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছে। ট্রলার মালিক মো. ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে বলেশ্বর নদের সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবো চরে আটকে পরে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ নুর হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আব্দুল খালেক এর ছেলে।

ট্রলার মালিক ওয়াসিম জানান, গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বলেশ্বর নদের মোহনা তার ট্রলারটি মাছ শিকার করে। মাছ শিকার শেষে ঘাটে থেকে ফিরে আসার সময় সুন্দরবন সংলগ্ন একটি ডুবো চরে ট্রলারটি আটকে পরে। সেখানে নদীর তুফান ও স্রোতের কবলে পরে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ট্রালারটি ডুবে যায়। এসময় এক জেলে নিখোঁজ হয়।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বলেশ্বর নদীতে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে ওয়াসিম মিয়ার ট্রলারটি ডুবি হয়েছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য নেয়া সম্বব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারী সহ ৩ জনের মৃত্যু; এলাকায় শোকের ছায়া 

কোটচাঁদপুরে কৃষি মেলা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জগন্নাথপুরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে বিএনপির মতবিনিময় 

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

বোদায় সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় সভাপতির জেলা আ.লীগ নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ 

না’গঞ্জ জেলা প্রশাসকের কাছে ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মারকগ্রন্থ হস্তান্তর 

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী যমুনালাইন বাস ঢুকে পড়লো মার্কেটে; আহত ৯ 

কক্সবাজারে নিজ সম্পত্তি রক্ষা করতে গিয়ে উল্টো পুলিশ কর্তৃক গ্রেফতার

শেরপুরে “গ্রীন ভয়েজ” এর বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত