বাংলাদেশ সকাল
বুধবার , ২১ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদারীপুরের কিশোরী অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরর ডাসারে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী বরিশালের আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব।

বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম জানান, মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব খান্দুলী গ্রামের এক মুসলিম কিশোরীকে (১৭) আগৈলঝাড়া থানার(বাশাইল)পূর্ব গোয়াইল গ্রামের দিলীপ হালদারের ছেলে দিপংকর হালদার (২২) অপহরণ করে নিয়ে যায়। পরে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করা হয়। এঘটনায় গত ২ জুন ওই কিশোরীর পিতা বাদী হয়ে ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দিপংকর হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২০ জুন) ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম ও এসআই আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া উপজেলার(বাশাইল) পূর্ব গোয়াইল গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ ও ধর্ষন মামলার পলাতক আসামী দিপংকর হালদারকে গ্রেপ্তার করে,গতকাল রাতেই ডাসার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আজ বুধবার (২১ জুন) গ্রেফতারকৃত আসামী দিপংকর হাওলাদারকে ডাসার থানা পুলিশ কারাগারে প্রেরণ করেন।

ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, অপহরণ মামলার মুল পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে।মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় ১, ২, ৩ নং ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

যশোরে ১৬ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা 

সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন

ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১টি সিলিং ফ্যান চুরি

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

রাণীশংকৈলে মসজিদ মাদ্রাসার সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষনা ; ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১জুন, গননা ৪জুন

নারায়ণগঞ্জে ৬১টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা