বাংলাদেশ সকাল
সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

 

মো. আকতার হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. হাবিবুর রহমানকে সভাপতি, আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক ও আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে এ কমিটি ঘোষণা দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি- শহীদুল ইসলাম, আব্রে মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও চিংওয়ামং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোকতাদের হোসেন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ও নির্বাহী সদস্য আব্দুল মান্নান।

রবিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের সভা কক্ষে ক্লাবের প্রধান উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইশতিয়াক আহমেদ নিপু। সভার আলোচনা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ