বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মামলা করার জেরে রাউজানে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাট, নিরব ভূমিকায় প্রশাসন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানের বসত ঘরে সন্ত্রাসীদের হামলা, পরিবারের সদস্যদের নির্যাতন, মারধর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রাউজানের ৮ নং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড দক্ষিণ তোরাব মিয়াজির বাড়ির কামরুল ইসলামের বসত ঘরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় কালো রঙের একটি মাইক্রোবাস যোগে ১০/১২ জন দুর্বৃত্ত কামরুল ইসলামের ঘরে ঢুকে তার পরিবারের সদস্যদের উপর অকথ্য নির্যাতন করত থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অকাথ্য ভাষায় গালিগালাজ, মারধর, শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে হুমকি, ধামকি দিতে থাকে এবং বলতে থাকে সে কেন আমাদের বিরুদ্ধে মামলা করল।

এ সময় দুর্বৃত্তরা কামরুলের বাসার আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাছাড়া বাসায় ফার্নিচার সহ প্রয়োজনীয় সবকিছু ভেঙ্গেচুরে একাকার করে দিয়ে যায়।

এমনকি সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় কামরুল পরিবারের সদস্যদের বেধড়ক মেরে আহত করে।

এলাকাবাসীর অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের ছত্রছায়ায় এ ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে দাবী তাদের।

এই এলাকায় হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ একাধিক চাঞ্চল্যকর মামলার অন্তত ১০-১২ জন সন্ত্রাসী এসব ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে কামরুল ইসলামের সাথে মুঠোফোনে আমাদের প্রতিবেদক যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ধর্ম প্রাণ একজন লোক। তরিকত করে কয়েকটি ঘর করে তরিকতের বিভিন্ন ওয়াজ নছিহতের ব্যবস্হা করি। ২০১৯ সালের দিকে আমাদের তরিকতের কয়েকটি ঘর দুর্বৃত্তরা ভেঙ্গে দিলে আমি বাদি হয়ে মামলা করি। সম্প্রতি সেই মামলার ওয়ারেন্ট বের হলে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪ টায় আমার অনুপস্থিতিতে ১০/১২ জন সন্ত্রাসী আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রী ছেলেমেয়েদের উপর নির্যাতন, মারধর ও আমাকে আমার পরিবারকে মামলা করার কারণে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং একই সাথে তারা আমার ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, সন্ত্রাসীর যে কোন সময় তার ও তার পরিবারের চরম ক্ষতি করতে পারে এই নিয়ে তিনি  খুবই উদ্বিগ্ন ও চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

তিনি তার ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসন ও সর্ব মহলের সহায়তা কামনা করেছেন।

এ দিকে এই হামলার বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ নিয়েছেন কিনা এমন প্রশ্নে কামরুল ইসলাম জানান তিনি আদালতে মামলা করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা বিনিময় 

পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই কারবারী

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে গণসংবর্ধনা

শেরপুরে ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন

সীতাকুণ্ডে বিনামূল্যে কমিউনিটি ভিত্তিক ২০২০টি গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচী সম্পন্ন

সীতাকুণ্ডে আজ থেকে শুরু ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা, হচ্ছেনা বৈদিক সম্মেলন

ঈদ ফেস্টিভাল উদ্বোধন অনুষ্ঠানে মেয়র

কোটচাঁদপুরে প্রধানমন্ত্রী কর্তৃক বীর নিবাস এর চাবি হস্তান্তর

সাংবাদিক রব্বানী হত্যা: জামালপুরের ইউপি চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত

রাণীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন