বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মায়ের সহায়তায় ১২ বছরের শিশু ধর্ষনের অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ :

এবার ঝিনাইদহের শৈলকূপায় মায়ের সহায়তায় ১২ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকালে ভিকটিমের পিতা শৈলকূপা থানায় অভিযোগ দাখিল করেছেন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে এজাহার হিসাবে গন্য করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

অভিযোগে ভিকটিমের পিতা উল্লেখ করেছেন তিনি পেশায় ভাংড়ী ব্যবসায়ী। ব্যবসার কারণে তিনি সব সময় বাড়িতে থাকতে পারেন না। এই সুযোগ গ্রহন করে তার স্ত্রী ফরিদা পারভিন তার ১২ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষন করতে সহায়তা করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে শিশু কন্যার ইচ্ছার বিরুদ্ধে তার স্ত্রী প্রধান আসামী

শৈলকূপা উপজেলার ভগবাননগর গ্রামের রবির ছেলে শরিফুল ইসলাম শরীফ ও অপর আসামী কৃষ্ণ কুমার মন্ডলের ছেলে সন্ন্যাসী মন্ডলের কাছে নিয়ে যেতো। এই অবস্থায় গত ৭ মার্চ ভগবাননগর গ্রামস্থ জনৈক জোছনার মালিকানাধীন ভাড়া বাড়ীতে প্রধান আসামী শরীফ এসে তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায়।

এছাড়া একই ভাবে গত ৮ মার্চ রাত্র ৯টার দিকে দ্বিতীয় আসামী সন্ন্যাসী কুমার শৈলকূপা থানাধীন কুলচারা গ্রামস্থ জনৈক তোজামের মালিকানাধীন ভাড়া বাড়ীতে নিয়ে তার কন্যাকে দ্বিতীয় বারের মতো ধর্ষন করে।

ঘটনাটি কেউ যাতে দেখতে না পায় সে জন্য তার স্ত্রী ফরিদা পারভীন ঘরের বাইরে থেকে পাহারা দিত। গত ১২ মার্চ ঘটনাটি তার শিশু কন্যা তাকে জানালে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া ও কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটির একপর্যায়ে তার স্ত্রী রাগ করে অজ্ঞাত স্থানে চলে যায়। বর্তমানে তার কোন খোজ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন জানান, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসার বিএম মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তারপরও পুলিশ অভিযোগ গ্রহন করেছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়টি নিয়ে স্থানীয় ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, তিনি লোকমুখে ধর্ষনের কথা শুনেছেন, কিন্তু সঠিক কিনা জানি না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের কাটাখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদ নাজমুলের মোরাল উন্মোচন

ঐতিহাসিক ৭ মার্চ মুক্তি সংগ্রামের প্রেরণা : আ স ম রব

মশিউর কে সভাপতি ও উজ্জ্বল কে সা.সম্পাদকের দায়িত্ব দিয়ে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি 

বরগুনা রিপোর্টার্স ইউনিটির পুনর্গঠিত কমিটির সভাপতি মান্নু সম্পাদক শাওন

যশোরে মাদক নিয়ন্ত্রণের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মহিলা কারবারী আটক

রাণীশংকৈলে ২৪১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৬৭টি তে  

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও শাড়ী সহ ৬ চোরাকারবারি আটক 

বিজয় ‘৭১ এর নতুন কমিটি গঠন : সভাপতি জসিম, সম্পাদক রুবেল

চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী

অপপ্রচারের প্রতিবাদে জামালপুর জেলা আ.লীগের সংবাদ সম্মেলন