বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমানের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান, এমপি, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি মিজ উজরা জেয়ার সঙ্গে গত শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩,ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বৈঠক করেন। খবর : বাপস নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তারা বৈঠকে আলোচনা করেন।

উপদেষ্টা সালমান এফ রহমান এবং আন্ডার সেক্রেটারি ঊজরা জেয়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের নির্বাচন নিয়েও আলোচনা করেন।

উজরা জেয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং তাদের জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

নির্বাচন ইস্যুতে উভয়ই মনে করেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। উপদেষ্টা সালমান এফ রহমান আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিজ আফরিন আক্তার এবং বাংলাদেশ দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে দলমত নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবস উদযাপন

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত

বড়াইগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

ঈদগাঁওতে আলোচিত গৃহবধু ফাতেমা হত্যা মামলার আসামী আবু তাহের গ্রেফতার 

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

প্রশ্ন ফাঁসে সিংড়ার শাহাদত আঙ্গুল ফুলে কলাগাছ 

ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে টোকেন বানিজ্য : হতাশ চালকরা, ব্যবস্থা গ্রহণের দাবী 

দাওয়াতে খায়র মুসলমানদের জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেন : এড. বখতিয়ার

নাশকতা মামলায় যশোরে আ.লীগের ৭৫ নেতাকর্মীর আত্মসমর্পণ

তৃনমূল বিধায়ককে দশ লক্ষ টাকার বিনিময়ে মন্ত্রীর টোপ, ধৃত ভূয়া আইপ্যাক কর্মী অজ্ঞন সরকার