বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ডিমলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, (নীলফামারী): নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের তৃণমূল পর্যায়ের জনপ্রিয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী (তুহিন) এর বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত প্রহসনের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে এ মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক নুর আলম, উপজেলা নাউতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী প্রহসনের এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় পিস্তল গুলি রেখে লুঙ্গি খুলে দৌড় অস্ত্র পাচারকারী

বাগমারায় নৌকার প্রার্থীকে ফুল দেয়ায় যেন গলার কাটা হল এসআই জিলালুরের 

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন তালতলীর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ

গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবে -ডিসি না’গঞ্জ 

বরগুনায় ডিবির অভিযানে গাঁজা সহ আটক ১ 

ধর্ম গোপণ করে মুসলিম মেয়েকে বিবাহ; যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ 

ডাসারে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার 

যশোরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনতে এসে পদদলিত হয়ে আহত ৯

সাংবাদিকদের সাথে খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপারের মতবিনিময়