বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩১ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুজিবনগরে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু; ড্রাইভারের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩১, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

মুজিব নগর প্রতিনিধি॥ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝাই ট্রাক্টর চাপা পড়ে ইব্রাহিম (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হওয়ায় তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে আনন্দবাস যুব সংঘের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আনন্দবাস যুব সংঘের সহ সভাপতি লালচাদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান নাহিদ, মন্ডলপাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম, নিহত ইব্রাহিমের পিতা খায়রুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন থেকে আনন্দবাস যুব সংঘের পক্ষ থেকে ইব্রাহিম হত্যার বিচার । ৪৮ ঘণ্টার মধ্যে চালককে গ্রেফতার, পথচারীদের পথ নিরাপদ করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করা, নেশাগ্রস্ত চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা , ইট, বালিবাহী ট্রাক, ট্রাক্টর রাতের বেলা গ্রামে চলাচল করা সহ মোট ৭ দফা দাবি পেশ করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আনন্দবাস গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝা একটি ট্রাক্টর আনন্দবাস গ্রামের খায়রুল ইসলামের ছেলে ও আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইব্রাহিমকে পিছন থেকে চাপা দিলে তার মৃত্যু হয়।এই খবর শুনে এলাকার লোকজনের শোকে ছায়া নেমে আসে এবং বিচারের দাবিতেমানববন্ধন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে আওয়ামী লীগের উন্নয়ন প্রচার ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পাঁচ হাজার টাকার জন্য হত্যা করা হয় সিএনজি চালক একরামকে: পিবিআই

খালাকে খুন করে কানের রিং বিক্রি করে খুনিকে টাকা দেয় ভাগ্নে

বাংলায় আমাদের কন্ঠরুদ্ধ করার চেষ্টা হচ্ছে, গর্জে উঠলেন আইএসএফ নেত্রী আসমা বিবি

দাওয়াত খাওয়া হলোনা মোটরসাইকেল আরোহী’র, ট্রেনের ধাক্কায় মৃত্যু 

নাটোরে ভোটার স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় আহত বিএমএসএস চেয়ারম্যানকে দেখতে গেলেন যশোর জেলার নেতৃবৃন্দ

সীতাকুণ্ড কৃষকদলের পক্ষ থেকে মিরসরাই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন