বাংলাদেশ সকাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুড়লীর খাঁ পাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী বিসমিল্লাহ সহ ৩ মাদককারবারী আটক, উদ্ধার ১৭৩০ পিস ইয়াবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পৃথক অভিযানে মুড়লীর খাঁ পাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী বিসমিল্লাহ ও কক্সবাজারের টেকনাফ থেকে আগত দুই কারবারী সহ সর্বমোট ৩ মাদককারবারী আটক হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৩০ পিস ইয়াবা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  যশোর জানায়, ০৫/০৩/২০২৫ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রামনগর ইউপির ০৩ নং ওয়ার্ডের মুড়লী খাঁ পাড়া এলাকা হতে আসামী মোঃ রফিকুল ইসলাম ওরফে বিসমিল্লাহ (৪৩) কে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত উক্ত গ্রামের মৃত মৃত আছমত আলীর ছেলে। অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার টু নিউ মার্কেট রোডস্থ মনিহার এলাকায় হামদান কাউন্টারের সামনে হতে আসামীদ্বয় মোঃ মিজানুর রহমান (২৬) ও ফেরদৌস আহম্মদ (২২) কে ৭৩০ (সাতশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয় কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং পশ্চিম সাতঘড়িয়াপাড়া এলাকার আবুল কালামের ছেলে। অত্র ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্বদেশ ফোরাম নিউইয়র্কের আয়োজনে ‘২০২৪ প্রীতি সম্মিলন’ অনুষ্ঠিত

ঝিনাইদহে বাণিজ্যিক ভাবে লিলিয়াম ফুলের চাষ হচ্ছে 

শেরপুরে নিখোঁজের দুই দিন পর আক্তারে লাশ উদ্ধার

যশোরে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ চারজন আটক

চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী

ডিমলায় জাতীয় যুব দিবস ২০২৪ পালিত

সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গঙ্গাচড়ায় “উপজেলা মডেল প্রেসক্লাবে”র আহবায়ক কমিটি গঠন

কোটচাঁদপুরে সরকারি এন্টিবায়েটিক দিয়ে হাতুড়ে চিকিৎসক রবিউলের চিকিৎসা, দেশে হচ্ছেটা কি!

তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা