বাংলাদেশ সকাল
শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুন্নির প্রতারণায় ফেসবুকে লাইভে এসে সৌদি প্রবাসীর আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর): যশোর জেলার কেশবপুরের শারমিন আক্তার মুন্নি (২৩) নামের এক ছলনাময়ী নারীর প্রেমে প্রতারিত হয়ে সৌদি প্রবাসী ইমন আত্মহত্যা করেন। গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থানকালে ফেসবুক লাইভে এসে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ইমন হোসেন ৪ বছর পূর্বে পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য প্রবাসে পাড়ি জমান। প্রবাসের পাড়ি জমানোর পর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শারমিন আক্তার মুন্নির সাথে। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত মঙ্গলবার শারমিন আক্তার মুন্নি ইমনকে ফোন কলের মাধ্যমে জানান তার বিয়ে হয়ে যাচ্ছে, এ খবর শুনে ইমন হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং মুন্নিকে বিয়ে না করার জন্য অনুরোধ করে। মুন্নির ভাবি মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী নাহার বেগম মোবাইলে ইমনকে বিয়ের বিষয়টি জানান। প্রেমিকাকে হারানোর শোকে সৌদি আরবে অবস্থানরত অবস্থায় ফেসবুক লাইভে এসে তিনি আত্মহত্যা করেন।

ঘটনার অনুসন্ধানকালে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর চান্দেরহাটি গ্রামের হাবিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ইমন (২৭) যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া সরদার পাড়ার আব্দুল আজিজ সরদারের কন্যা শারমিন আক্তার মুন্নির (২১) সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সূত্র ধরে বিগত চার বছর যাবত তার সমস্ত আয়ের টাকা মুন্নির বিকাশ নাম্বার ০১৯২৮৫০৩৬৯৬ ও ০১৪০৩৬৪৩৪৯৪ (ভাবি) পাঠাতে থাকেন।

গত ০২ জুলাই মুন্নি ও তার ভাবি নাহার বেগম ইমনকে জানায় যে তার বিয়ে হয়ে যাচ্ছে। এই খবর শুনে ইমন মুন্নি ও তার ভাবীর কাছে আকুতি মিনতি করতে থাকে। মুন্নি ইমনকে তার কিছু করার নেই বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনার পর ইমন ফেসবুক লাইভে এসে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরেন এবং সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

ইমনের আত্মহত্যার বিষয়টি মুন্নির পরিবারের কাছে ইমনের বড় ভাই জানালে মুন্নির ভাবি নাহার বেগম ইমনের পরিবারকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করতে থাকে এবং মামলা না করতে চাপ প্রয়োগ করেন। ইমনের আত্মহত্যার ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে ইমনের পরিবার জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ইটের ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে ২য় শ্রেনীর স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু 

দিনাজপুরের চিরিরবন্দরে তরুনীকে পৈশাচিকভাবে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় আটক ২

কারাগারে অসুস্থ বিএনপি নেতার হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

হরিণাকুন্ডুতে এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান

কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন 

রাণীনগরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানার প্রচারণা

বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

ঈদগাঁওতে ফিলিস্তিনে বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন