বাংলাদেশ সকাল
সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেডিকেলে সুযোগ পাওয়া সাদিকের পাশে জয়পুরহাট জেলা প্রশাসক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে সুযোগ পাওয়া শিক্ষার্থী সাদিক মাহমুদের দ্বিতীয় বর্ষের পড়াশোনার জন্য আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানের চেক তুলে দেন তিনি। ভর্তি হওয়ার পরও টাকার অভাবে তার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছিল।

সাদিক মাহমুদ বলেন, মেডিকেলে পড়ব সেই স্বপ্ন ছোট থেকেই ছিল।

রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে ভর্তি হলেও টাকার অভাবে ভেস্তে যেতে বসেছিল। পরে জেলা প্রশাসন আমার পড়াশোনা যেন বন্ধ না হয়, সে কারণে আর্থিকভাবে সহায়তা করেছে। যেভাবে সবার সহযোগিতা পেয়েছি, একজন ভালো চিকিৎসক হয়ে আমিও অন্যদের সহযোগিতা করব।

সাদিক মাহমুদের বাবা আরফান আলী বলেন, অভাবের সংসারে টানাপোড়েনের মাধ্যমে সাদিক মাহমুদের পড়ালেখা করিয়েছি।

সে এখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আমি চাই, সেও যেন ভবিষ্যতে অন্যের উপকারে এগিয়ে আসে।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, সাদিক মাহমুদ রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়ার পরও টাকার অভাবে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি নজরে আসার পর দ্বিতীয় বর্ষের পড়াশোনা করার জন্য আমরা তাকে সহায়তা করেছি।

ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে থাকবে। শুধু সাদিক মাহমুদের ক্ষেত্রে নয়, জেলার প্রতিভাবান শিক্ষার্থীদের তাদের শিক্ষাজীবনের প্রতিবন্ধকতা দূর করতে যা প্রয়োজন, জেলা প্রশাসন সেই উদ্যোগ গ্রহণ করবে।

সাদিক মাহমুদ জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক নয়াপাড়া মহল্লার আরফান আলীর ছেলে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে’ জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

কালাইয়ে ফিলিস্তিনের ত্রাণ বহরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ- মানববন্ধন 

বাগমারায় ৮৩টি পূজা মন্দিরে জিআর চাল ও এমপি’র আর্থিক অনুদান প্রদান

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

স্ত্রীকে হত্যার পর আলমারিতে লুকিয়ে রেখে স্বামীর আত্মসমর্পণ

কলারোয়ায় ইটভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত

দারুল ক্বোরআন হাফিজিয়া নালের বন্ধ মাদ্রাসা নতুন ভবন উদ্বোধন 

শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

শ্বশুর বাড়ীতে স্ত্রীকে জবাই করে হ’ ত্যার চেষ্টা; স্বামী আটক