বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে ১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ

মেহেরপুর অফিস: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “স্বতন্ত্র প্রার্থী হিসাবে বাঁধা নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে”, এমন ঘোষণার পর একাট্রা হয়ে মেহেরপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করলেন দলের ত্যাগী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতারা।

হাজী গোলাম রসুল বুধবার সন্ধ্যায় সকল ত্যাগী নেতাদের সমন্বয়ে প্রফেসর আবদুল মান্নানের নাম ঘোষণা করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

উপস্থিত সংবাদ কর্মী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রার্থীর নাম ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মেহেরপুর ১ (মেহেরপুর-মুজিবনগর) আসনে প্রফেসর আবদুল মান্নানকে ৭ই জানুয়ারী ২০২৪ অনুস্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার মাধ্যমে দল ও নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন হবে এমন আশা ব্যাক্ত করেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রফেসর আবদুল মান্নান বলেন, আমি মানুষ কে ভালোবাসি, আমি মানুষের কল্যাণে আমার সমস্ত জীবন দিয়েছি আর আগামীদিন গুলো আপনাদের জন্য আবারো দিলাম । প্রেম হোক আপনাদের সাথে আত্মার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে, জয় হোক আপনাদের। এমপি হবেন আপনারা, আমি আপনাদের হুকুমের একজন হয়ে বাকী জীবনটা আপনাদের সাথে থাকতে এসেছি।

ঘোষণার সময় উপস্থিত ছিলেন, হাজী গোলাম রসুল – চেয়ারম্যান (সাবেক) জেলা পরিষদ, মেহেরপুর , বীর মুক্তিযোদ্ধা, হাজী জিয়া উদ্দিন বিস্বাস- চেয়ারম্যান মুজিবনগর উপজেলা পরিষদ মুজিবনগর মেহেরপুর, মোঃ মাহফুজুর রহমান রিটন- মেয়র, মেহেরপুর পৌরসভা, আব্দুল মান্নান (ছোটো)- সহ সভাপতি , জেলা আওয়ামীলীগ মেহেরপুর, এ এস এম ইমন- শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ মেহেরপুর, আ খ ম জুয়েল -সাধারণ সম্পাদক শহর আওয়ামীলীগ, মেহেরপুর, কামরুল হাসান চাদু -সভাপতি থানা যুবলীগ মুজিবনগর মেহেরপুর, শহিদুল ইসলাম পেরেশান- যুগ্ম আহ্বায়ক জেলা যুবলীগ মেহেরপুর ,রেহানা মান্নান- আহ্বায়ক বঙ্গবন্ধু পেশা জীবিলীগ মেহেরপুর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সেই মহান শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

পার্বতীপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক ৫শত জনকে চিকিৎসা ও কম্বল বিতরণ

ইউপি চেয়ারম্যানের পরকিয়ার জেরে বিবাহ বিচ্ছেদ

ফুলপুরের বিভিন্ন ইউনিয়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদের পথসভা

আমতলীর প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করলো র‍্যাব-৮

সংবাদ প্রকাশের পর মেজরটিলায় সিসিক নির্মিত ওয়াকওয়ের টিলা মাটি বালু দিয়ে ভরাট, পরিবেশ কর্মকর্তাদের পরিদর্শন 

কাউন্সিলরের দেওয়া প্রতিশ্রুতি; ২ বছর পরে ভোটাররা বলছে শুভংকরের ফাঁকি

প্রবাসীদের কল্যাণে কাজ করছে সরকার : ঈদগাঁওতে যুগ্ম সচিব

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামী আটক