শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহের বার বাজারে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪০) নামে এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ পৌর এলাকার ঢাকালে পাড়ার মৃত নান্নু মন্সির ছেলে।
শুক্রবার বিকাল ৩টার দিকে বারোবাজার রেলগেটের অদূরে কাজি বাড়ির পাশে ঢাকা থেকে ছেড়ে আসার সুন্দরবন এক্সপ্রেসে তিনি কাটা পড়ে নিহত হন।
স্থানীয়রা বলছেন, নিহত মহসিন বারোবাজার শশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরের পর মহসিন রেললাইনে পাশে একটি দোকানে কেরাম খেলা করছিলেন। এসময় তার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল এলে রেললাইনের উপর গিয়ে কথা বলছিলেন। এসময় দ্রুত গতির সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যান।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর যশোর রেল পুলিশে খবর দেওয়া হয়েছে।




















