বাংলাদেশ সকাল
শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত পশু চিকিৎসক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার বাগআঁচড়া বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলমগীর করির কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে বাগুড়ীর নিজ বাড়ি ফিরছিল। এসয়ম বাগুড়ী মুড়ির মিল মোড় নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নম্বারের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়।

তবে স্থানীয়দের দাবি যশোর সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মহাসড়কের গর্ত না থাকলে এই দুর্ঘটনা ঘটতো না।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে, দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা 

যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

ইসরাইল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

গাংনীতে দলীয় লেবাস পাল্টিয়ে তিন বারের সাবেক ইউপিকে রক্তাক্ত জখম

হোমিও চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবীর দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

যশোর কারাগারে এক কারারক্ষীকে মারপিটের অভিযোগে আর এক কারারক্ষী আটক

বিএনপি’র ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত

ডি.ডি.আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণে ডা শাহাদাত হোসেন

আলমডাঙ্গা থেকে এসবি সুপার ডিলাক্সের যাত্রা শুরু