বাংলাদেশ সকাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে চাচাতো ভাইয়েদের হাতে খুনের ঘটনায় আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

জমি সংক্রান্ত বিরোধের জেরে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের যোগী গ্রামের মাঠ পাড়ায় মৃত আজহার বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম (৬০) চাচাতো ভাইয়েদের হাতে নিহত হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১১ টায় সদর উপজেলার ওসমানপুর মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতরা হচ্ছেন, রাসেল (২৫), ইখলাস (৪০),বিল্লাল (৪৫) উভয় পিতা নুর ইসলাম। বর্তমানে জড়িতদেরকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় চাচাতো ভাইয়েরা তার ওপর হামলা চালিয়ে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা শহিদুল ইসলামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রমেনা বেগম জানান, আমার বাবাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। এর আগেও বারবার বলতো তুই বেশি কথা বললে মেরে ফেলবো। আমি এই হত্যার বিচার চাই। যোগী গ্রামের সজিব জানান, কোদাল দিয়ে মাথা আঘাত করেছে। গাড়িতে উঠার আগেই মনে হয় মারা গেছে। মাথা ফেটে গেছে। নিহতের ছেলেকেও মাজায় বাড়ী মারছে। অনেকদিন ধরে এদের নিজেদের মধ্যে এ জমা জমি নিয়ে ঝামেলা চলছে।

আফরোজা খানম ইতি জানান, যে মারা গেছে সে আমার বড় ভাষুর। দুই পক্ষই একি গোষ্ঠীর। এরা সবাই আপন চাচাতো ভাই। কয়েকদিন ধরেই মাঠে জমা জমি নিয়ে ঝগড়াঝাটি হয়ে আসছে। আজকে ধানের জমিতে পানি নিতে যেয়ে এ হত্যা।

এই ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে ব্যাপক অভিযান শুরু করে।

থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে নিহতের চাচাতো ভাই বিল্লাল, একলাছ ও রাসেলকে। আটকরা সবাই যোগীমাঠপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতদের সাথে তার চাচাতো ভাইয়েদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। শনিবার সকালে মাঠে পানি দেওয়া নিয়ে আর একবার তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়েই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু

ডাসারে জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরন

গুরুত্বপূর্ণ দিবস পালনে গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

যুব মহিলা লীগ নেত্রী জোনাকি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শিকলবাহা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আর্থিক সাহায্য প্রদান

বাগমারায় ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত ভবানীগঞ্জ নিউ মার্কেট শীঘ্রই চালু হচ্ছে লিফট

গঙ্গাচড়া জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

সাংবাদিকদের সাথে খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু