বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে চাঞ্চল্যকর চয়ন হত্যা; ২৪ ঘন্টা না পেরোতেই  গ্রেফতার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

মো: তানজিজুল হাকিম তানিন : চব্বিশ ঘণ্টা না পেরোতেই যশোর শহরতলীর শানতলাতে কিশোর চয়ন হত্যাকান্ডে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পিবিআই যশোর।

পিবিআই এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, যশোর কোতয়ালী থানাধীন শানতলা পেপসি কোম্পনীর ০১ নং গেইটের সামনে গত ২৫/০২/২০২৪ খ্রিঃ রাত অনুমান ১২.৫০ ঘটিকায় চয়ন দাস (১৭), পিতা- নয়ন দাস, সাং- চুড়ামনকাটি, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে হত্যা করে রাস্তার উপর ফেলে রাখে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমের বন্ধু আশিক ও রাজু ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

উক্ত বিষয়টি পিবিআই যশোর অবগত হয়ে পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্তে এসআই(নিঃ) রেজোয়ান হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তকালে জানা যায়, গত ২৩/০২/২০২৪ তারিখ রাত্র অনুমান ০৯.০০ ঘটিকায় চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে চুড়ামনকাঠি দাসপাড়ার কিছু ছেলের সাথে শানতলা দাসপাড়ার কিছু ছেলেদের মধ্যে গোলযোগ হয়। স্থানীয় লোকজন বিষয়টি আপোষ-মিমাংসা করে দেয়। পরবর্তীতে গত ২৪/০২/২০২৪ তারিখে ঝিকরগাছা মল্লিকপুর নামযজ্ঞ অনুষ্ঠানে চুড়ামনকাঠি দাসপাড়ার ছেলেরা যায়। আসামিরাও একই স্থানে নামযজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য যায়। সেখানে উভয়ের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায় আসামিরা ভিকটিমের বন্ধু জবীন দাস, স্বাধীন দাসকে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন তাদের চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিম তার বন্ধুদের দেখার জন্য হাসপাতালে যায়।

গত ২৫/০২/২০২৪ খ্রিঃ রাত অনুমান ১২.৫০ ঘটিকায় ভিকটিম সহ ৮/১০ জন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে শানতলা পেপসি কোম্পনীর ০১ নং গেইটের সামনে পৌঁছালে পূর্ব শত্রæতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হৃদয় ও প্রদীপ সহ শানতালা দাসপাড়ার ১৫/২০ জন বাদীর ছেলে চয়ন দাসসহ অন্যদের পথরোধ করে এবং খুন করার উদ্দেশ্যে এলোপাতাড়ী মারপিট করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ অন্যান্য আসামিদের মারপিটের ফলে ভিকটিমের কয়েকজন বন্ধু জখম প্রাপ্ত হয়। এবং সে সময় আসামিরা ভিকটিমকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার উপর ফেলে রাখে।

উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতাররের জন্য পরিদর্শক (নিঃ) তৈয়বুর রহমান, এসআই(নিঃ)/ রেজোয়ান, এসআই(নিঃ)/ গোলাম আলী সহ সংগীয় অফিসার ফোর্সেসহ পিবিআই যশোর জেলার চৌকস দল কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে হত্যাকান্ডে জড়িত আসামি প্রদীপ দাস(২৩), পিতা-নির্মল দাস, মাতা-অঞ্জনা দাস, সাং-শানতলা দাসপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গত ২৫/০২/২০২৪ খ্রিঃ বেলা অনুমান ১৬.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন বসুন্দিয়া বাজারস্থ জনৈক জয় এর সেলুন থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি ১) হৃদয় কুমার দাস (১৯), পিতা-পরিতোষ কুমার, মাতা-দুখিনি রানী, সাং-শানতলা দাসপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানাধীন দিকনগর গ্রামে জনৈক খোকন দাস এর বসত বাড়ি থেকে গত ২৫/০২/২০২৪ খ্রিঃ রাত ২১.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারপূর্বক উক্ত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে, তারা জানায় হিন্দু ধর্মমতে নামযজ্ঞ অনুষ্ঠানে ভিকটিম চয়ন দাস ও তার অন্যান্য বন্ধুদের সাথে আসামিদের খাওয়া দাওয়ার বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে গত ২৫/০২/২৪ খ্রিঃ রাত ১২.৫০ ঘটিকার ভিকটিম সহ ৯/১০ জন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে গ্রেফতারকৃত আসামি ১। হৃদয় ও ২। প্রদীপ সহ অন্যন্য ১৫/২০ জন তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে এবং ভিকটিমকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে মর্মে স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী থানার মামলা নং-৯৭, তারিখ : ২৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তভার গ্রহন করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) রেজোয়ান ঘটনা সংক্রান্তে জড়িত আসামীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২৬/০২/২০২৪ খ্রিঃ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমালী আদালত, যশোর আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার পিবিআই রেশমা শারমিন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দোকানে ফেরা হলোনা কাসেমের; কুপিয়ে হত্যা করে নিয়ে গেলো সাথে থাকা ৬ লক্ষ টাকা

ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

বেনাপোল বন্দরের দুই উপপরিচালক মনিরুল ইসলাম ও কবির খান বরখাস্ত

পাহাড়ী ঝান্ডু ফুলে ভাগ্য বদল

ফিল্মি স্টাইলে গুলি করে নগদের ৬০ লক্ষ টাকা ছিনতাই

শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র : যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭, ১৭ ও ২৬ মার্চ পালনে আলোচনা  

আশ্রয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার নজরুল

ডাসারে দিনদুপুরে ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২ 

বগুড়ার নতুন ডিসি সাইফুল ইসলাম