বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা; বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যবাহী যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ঠ ব্যবসায়ী শাহরিয়ার আলম খান ও দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সম্পাদক সাংবাদিক তৈরির কারিগর বিশিষ্ঠ সাংবাদিক সংগঠক শাহিনুর রহমান পান্না’র বিরুদ্ধে ৩০ মে মঙ্গলবার যশোর সদরের ভেকুটিয়া গ্রামের ভূমি দস্যু, হিন্দু সম্প্রদায়ের জমি দখলকারী অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আব্দার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মে ভেকুটিয়া গ্রামের ভূমি দস্যু, হিন্দু সম্প্রদায়ের জমি দখলকারী অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আব্দার হোসেনর নামে সত্য ঘটনা উদঘাটন পূর্বক সংবাদ প্রকাশ করায় তিনি এ মামলা করেন।

সংবাদ প্রকাশের জেরে দৈনিক গ্রামের কণ্ঠের প্রকাশক শাহরিয়ার আলম খান ও সম্পাদক শাহিনুর রহমান পান্নার বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব সুমন সরদার, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ সংগঠনের সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানান ; নাহলে যশোর সহ সারাদেশে সাংবাদিকদের মানববন্ধন সহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে ১০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

বাচঁতে চায় হাফসা

নাসিরনগর থেকে ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

শ্যামনগরে নারী ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংবেদনশীল কর্মশালা

গংগাচড়া উপজেলা অধ্যক্ষ ফোরামে’র সাধারণ সভা অনুষ্ঠিত

নিরপরাধ ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলি সেনাদের

পাইকগাছায় বসত ঘরের জিনিসপত্র ভাংচুরের অভিযোগ 

নাটোরের চারটি আসনে ৩২ প্রার্থীর ২৪ জনের জামানত বাতিল

ডুমুরিয়া প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক উদয় চক্রবর্তীর পরলোক গমন

শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী, পিবিআই যশোরের অভিযানে আটক ১