বাংলাদেশ সকাল
শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ফিল্মি স্টাইলে ইজি বাইক শোরুমে ডাকাতি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ :

যশোরের উপশহরের ঘোপ কবর স্থানের পাশে অবস্থিত গোল্ডেন ইজিবাইক শোরুমে তালা কেটে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ এক ডাকাত দল। শুক্রবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে এই ডাকাতির ঘটনা ঘটে গোল্ডেন বাইক শোরুমে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে শোরুমের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে রেখে ডাকাতরা শোরুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে। শোরুমের প্রোপ্রাইটর মোঃ আবুল কাশেম জানিয়েছেন, রাতে নৈশ প্রহরীর ফোন পেয়ে দ্রুত শোরুমে ছুটে আসেন তিনি। এসে দেখেন, শোরুম থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ নিয়ে গেছে ডাকাত দল।

এ ঘটনায় শোরুম মালিক আবুল কাশেম থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তদন্ত চলছে এবং দ্রুতই চোরাই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয় ব্যবসায়ী সমাজ এই ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৫০’তম বার্ষিকীতে সাধারণ সভা 

ভিডিপি দলনেতা, দলনেত্রীদের চাকরী স্থায়ী করণের এক দফা দাবীতে ঢাকা প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন

মাকসুদ-মাসুদ প্যানেলের শপথ গ্রহণ; ভাঙলো চট্টগ্রাম সমিতি

জ্বিনের কারসাজি ! অলৌকিক ঘটনার স্বাক্ষী হলো বাড়াদি গ্রামের অনেকেই

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার 

নাটোরের সাবেক এমপি শিমুল সহ ৬২ জনের নামে হত্যা মামলা 

কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

হাবিবুল্লাহ আহবায়ক, মিশুক সচিব; ঈদগাঁওতে মাধ্যমিক স্কুল-শিক্ষক পরিষদের যাত্রা শুরু 

নাটোরে ৪৬ বছর বয়সে এসএসসি পাস করলেন নারী কাউন্সিলর 

সুনামগঞ্জে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে ফল বিক্রেতারা চরম বিপাকে