বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ

আবু বকর ছিদ্দিক রনি : বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে শনিবার গভীর রাতে বোমা হামলা করা হয়েছে। ১৫টির অধিক নিক্ষিপ্ত বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। পরিবারের সদস্যসহ এলাকার মানুষের মধ্যে আতংক তৈরি হয় রাতে।

অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত জানান, রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাস ভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা পাশে অনিন্দ্য ইসলাম অমিতের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভিতরে বোমা বিষ্ফোরিত হয়। বোমার স্পিলিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিষ্ফোরণে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে মহল্লা। গভীর রাতে এ বোমা হামলায় আতংকিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে ওই রাতে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হুসাইন ও কোতয়ালি থানার ওসিকে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ সাড়া দেননি। পরে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের শার্শা ‘আফিল জুট উইভিং মিল’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড

বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

মণিহার এলাকায় ব্যবসায়ীকে মারপিট ও চাঁদা দাবি

আত্রাইয়ে লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

তিস্তা নদী রক্ষায় গন-দাবী জোরালো হচ্ছে

ডিমলায় নির্বাচনে জমে উঠেছে সম্ভ্রাব্য প্রার্থীদের ভোট প্রার্থনা 

রাজধানীর ফার্মগেট এলাকায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন

ক্ষমতাপ্রদর্শনের লড়াইয়ে নাসিরনগরে দুই গোষ্টির সংঘর্ষে নিহত ১, আহত ৩০

চট্টগ্রাম-১৩ আসনে কর্ণফুলীতে লাঙ্গল প্রতীকে গণসংযোগ