বাংলাদেশ সকাল
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার, ফেস্টুন ও পুলিশ বক্স ভাংচুর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যশোরে বিক্ষোভ মিছিল চলাকালে ব্যানার, ফেস্টুন ও পুলিশ বক্সে ভাংচুর চালিয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল ৩টার দিকে যশোর শহরতলীর পালবাড়ি মোড়ে জড়ো হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল করে পুলিশ লাইন, গরীব শাহ্ সড়ক হয়ে দড়াটানা মোড়ে প্রবেশ করে আন্দোলনকারী কয়েকশ’ শিক্ষার্থী। এসময় তারা এ তান্ডব চালায়।

অন্যদিকে, জুম্মার নামাজ শেষে শহরের মণিহার চত্বর থেকে ছাত্র জনতার ব্যানারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল হয়েছে। এ মিছিল থেকে ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।

এদিকে, বেলা সাড়ে ৩টা থেকে যশোরে মুশলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের মধ্যে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও কড়া নজরদারি চোখে পড়ে। পুলিশের পাশাপাশি শহরে বিজিবি টহলও ছিল। এছাড়া শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলকে ঘিরে নিরাপত্তা দিতে পুলিশ একাধিক টিমকে গাড়িযোগে টহল দিতে দেখা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

যমুনা ফিউচার পার্কে দেশের সবচেয়ে বড় ক্যাট র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়ে গেল

১লা ফাল্গুন, বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৭০ কোটি টাকার ফুল বিক্রির আশা 

পটুয়াখালীতে শ্রমিকের দা’য়ের কোপে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

ঈদগাঁওতে কারিগরী কোর্স নেই : চালুকরণের দাবীতে আবেদন 

ডাসারে আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ  -মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নাটোরে লিগ্যাল এইডের পরামর্শে ৪৪৬ মামলা নিষ্পত্তি