বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্য তাড়ি ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সর্ব প্রাধান্য দিয়ে অভিযান অব্যাহত রেখেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ১৫০ লিটার তাড়ি ও ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করে, বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৪/০৩/২০২৪ তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কামালপুর খরিচাডাঙ্গা গ্রামস্থ আসামী মোঃ ইমরান হোসেন (৩৭), পিতা- মৃত মহরম গাজী কে ১৫০ (একশত পঞ্চাশ) লিটার গাঁজালো তাড়ী সহ তার নিজ বসতঘর হতে গ্রেফতার করা হয়। উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

একই দিন বিকাল ০৪:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘খ’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার চৌগাছা থানাধীন ইন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রাম হতে আসামী মোঃ মিলন মিয়া (২৮) কে ৪৮ (আট চল্লিশ) বোতল ফেনসিডিল সহ তার নিজ বসতঘর হতে গ্রেফতার করা হয়। উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড নয়- চসিক মেয়র 

দেবহাটায় শহীদ আসিফের কবর জিয়ারতে জেলা বিএনপি’র আইনজীরা

দেবহাটা সদর ইউনিয়নে পূজা কমিটির সাথে চেয়ারম্যান বকুলের মতবিনিময় 

বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন

পাঁচুপুর ইউনিয়নের গুড়নই সিনিয়র মাদরাসার অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাংচুর, আটক ১

জ্বালাও-পোড়াও-আগুনে পুড়িয়ে মানুষ হত্যার অপরাজনীতি চলতে দেয়া যায় না : নওফেল

ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার অভিযান শুরু 

প্রগ্রেসিভ ইউনাইটেড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত