বাংলাদেশ সকাল
শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে সেনাবাহিনীর গাড়িতে হামলা;  শ্রমিক ইউনিয়ন ৪৬২ সভাপতি সা. সম্পাদকসহ আটক ১৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

 

তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর:  যশোরে সেনাসদস্যদের গাড়িতে হামলার অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ৪৬২ সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ১৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করা হলেও কোনও সমাধান হয়নি। তবে এখনও হামলাকারীদের শনাক্ত করা যায়নি।

যশোর সেনা ক্যাম্প অধিনায়ক বলেছেন, হামলাকারীদের শনাক্তের জন্য শ্রমিকনেতাদের ক্যাম্পে ডেকে আনা হয়েছে। হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২২৭ এর সভাপতি মামুনুর রশীদ বাচ্চু বলেন, বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান ফোন করে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেন, পরিবহন চলাচলের জন্য বেনাপোল টার্মিনাল ব্যবহার করতে হবে। হঠাৎ এই নির্দেশনা শুনে দুপুর ১টার দিকে পরিবহন শ্রমিকরা শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বাস আড় করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। বিকাল ৩টার দিকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। এর মধ্যে সেনাবাহিনীর গাড়ি চাঁচড়া চেকপোস্ট মোড় দিয়ে যাওয়ার পথে বাধার সম্মুখীন হয়। যানজট দেখে গাড়ি থেকে সেনাসদস্যরা নেমে পরিবহন শ্রমিকদের যানজট নিরসন করতে বলেন। ওই সময় পরিবহন শ্রমিকদের মধ্য থেকে সেনাবাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ চার জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, বিষয়ে সন্ধ্যায় কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসকের সঙ্গে শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে নেতাদের মুক্তির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয় কমিটির সদস্যসচিব মাহবুবুর রহমান মজনু বলেন, যারা ইটপাটকেল নিক্ষেপ করেছে, তাদের পুলিশে সোপর্দ না করলে আটক নেতৃবৃন্দকে ছেড়ে দেয়া হবে না।

যশোর সদর সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মোস্তফা বলেন, শ্রমিকরা আমাদের ওপর হামলা চালিয়েছে। শ্রমিক ভবনের সিসিটিভি ক্যামেরা দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। তাদের পরিচয় নিশ্চিত করতে শ্রমিক নেতাদের ক্যাম্পে আনা হয়েছে। হামলাকারীদের তথ্য পাওয়া গেলে শ্রমিক নেতাদের ছেড়ে দেওয়া হবে।

এ ঘটনায় আজ সন্ধ্যা ৭ টার পর শংকরপুরে কেন্দ্রীয় বাসটার্মিনালে অভিযান চালায় সেনাবাহিনী কিন্তু ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারেনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকে করে ঢাকায় নেওয়ার পথে ৪ গরু ছিনতাই

আমতলীতে খাল খনন উদ্বোধন

নৌকার প্রচারণার সময় ১০ মোটরসাইকেল আটক

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলায় এক লক্ষ গাছের চারা রোপন

শ্যামনগরে নারী ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংবেদনশীল কর্মশালা

উখিয়ার বালুখালীতে আবারও বেপরোয়া চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নুর ও আলমগীর

নারায়ণগঞ্জ-৫ আসনে জনপ্রিয়তার শীর্ষে মাসুদুজ্জামান মাসুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

বরগুনায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ভূমি ও গৃহহীন ১৩৩টি পরিবার