বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর কুইন্স হাসপাতালে ডেঙ্গু রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোর কুইন্স হাসপাতালে ক্যাথেডার ও শরীরের স্যালাইন দেওয়ার পর প্লাবন বিশ্বাস (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় হাসপাতালটির অফিস রুম, কাউন্টার ভাংচুর চালান রোগীর স্বজনরা। পরে পুলিশ ও জেলার দায়িত্বরত সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত প্লাবন সদর উপজেলার হামিদপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।

মৃতের স্বজন রমজান বিশ্বাস অভিযোগ করেন, গত ২দিন আগে জ্বার, পেটে ব্যথা ও বুকে ব্যথা নিয়ে প্লাবন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেখানে উন্নত চিকিৎসা পাচ্ছিলেন না। যে কারেণ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের কুইন্স হাসপাতালে স্বজনরা প্লাবনকে ডাক্তার সুব্রত কুমার ঘোষের অধিনে ভর্তি করেন। ভর্তির পরে রোগী ভালোই ছিল। কিন্তু বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে প্রসাবের নল(ক্যাথেটার) পরার পরামর্শ দেন ব্যবস্থাপত্রে। তখন ওয়ার্ড বয় তাকে প্রসাবের নল(ক্যাথেটার) পরানোর পরে সেবিকা শরীরের স্যালাইন দেন। এর পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে প্লাবনের মৃত্যু হয়। পরে স্বজনরা ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠন ও চিকিৎসকের চেম্বার ভাংচুর করেন।

এ ব্যাপরে হাসপাতালের ডাক্তার সুব্রত কুমার ঘোষ জানান, প্লাবন ডেঙ্গু রোগী ছিল। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে এই ক্লিনিকে ভর্তি হয়। ভর্তির পর থেকে তাকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু রক্তের প্লাটিলে অনেক কম থাকায় মেডিশিন শরীরে কাজ করছিল না। ফলে রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু রোগীর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটিতে ভাংচুর করে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের ম্যানেজার মিঠু দাস জানিয়েছেন, ভর্তি রোগী প্লাবনের মৃত্যুর ঘটনায় স্বজনরা প্রতিষ্ঠান ভাংচুর করেছে। তবে রোগীকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে মৃত্যুর কারণ চিকিৎসক ভালো বলতে পারবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার 

ঈদগাঁওতে মাদক ও অপরাদ প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত 

জয়পুরহাটে মার্কেটের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচী

সরকারী রাস্তা দখল করে ফুচকার দোকান

চট্টগ্রামে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে এএসপির আত্মহত্যা

নাশকতা মামলায় যশোরে আ.লীগের ৭৫ নেতাকর্মীর আত্মসমর্পণ

যশোরে কর্মরত ৮ পুলিশ পরিদর্শক একযোগে বদলী

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন পিবিআই’র এএসআই সাইফুল ইসলাম; শোক প্রকাশ

শেখ হাসিনার ফাঁসির দাবীতে চট্টগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল

জেলা পুলিশ শেরপুরের উদ্যােগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত