বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সংসদ নির্বাচনে  ছোট সভাপতি, শাহীন সাধারণ সম্পাদক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : সফলভাবে সম্পন্ন হল যশোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সংসদ নির্বাচন ২০২৪। শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ৬ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চলে এই ভোট গ্রহণ। এতে ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫১৭ জন ভোট প্রদান করেন।

ভোট গণনা শেষে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হন বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. আবু মোর্ত্তজা ছোট (৩১৯ ভোট) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শাহানুর আলম শাহিন (২৭৬ ভোট)।

এছাড়া সহ-সভাপতি পদে এ্যাড. মঞ্জুর কাদের আশিক (২৭১ভোট) ও এ্যাড. গাজী মুহঃ মাহফুজুর রহমান (২৩৮ ভোট) নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন এ্যাড. জুলফিকার আলী (৩১৫ ভোট), সহকারি সম্পাদক পদে নির্বাচিত হন এ্যাড. আফরোজা সুলতানা রনি (২৮৪ ভোট) ও এ্যাড. তাহমিদ আকাশ (২৩৩ ভোট) এবং গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হন এ্যাড. মোঃ মুন্তাকিম মোস্তফা খান (২৮২ ভোট)। এছাড়া পাঁচটি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন যথাক্রমে এ্যাড. সেলিম রেজা (৩১৩ ভোট), এ্যাড. শাহনাজ সুলতানা রিনা (২৬৬ ভোট), এ্যাড. বোরহান উদ্দিন সিদ্দিকী (২৪৮ ভোট), এ্যাড. জান্নাতুল ফেরদৌস সুচনা (২৪৪ ভোট) এবং এ্যাড. মাহমুদ কবির কাকন (২৩০ ভোট)।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা ৬টি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মহাজোট ও ১৪ দল সমর্থিত প্রার্থীরা ৩টি পদ লাভ করেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করে ৪ জন প্রার্থী জয়লাভ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুুনামগঞ্জের তাহিরপুরের নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে চরাঞ্চল্যকর আমেরিকা প্রবাসী জীবন হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন 

পটুয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন

আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল বিতরণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির অনুমোদন: চেয়ারম্যান মো: সুমন সরদার, মহাসচিব এম এ বাশার

বাগমারায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সালেকুজ্জামান এর মতবিনিময়

বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে সতর্কীকরণ লিফলেট বিতরন

যশোরে ইট নিক্ষেপে দুই সেনা আহতের ঘটনায় শ্রমিকনেতাসহ ১৯ শ্রমিকের বিরুদ্ধে মামলা, ৮ জনকে চালান

পারমানবিক বিদ্যুত কেন্দ্রে ১ম ইউনিটে ডামি ফুয়েল লোড সম্পন্ন

পাবনায় অনলাইন জুয়া ব্যাবসায়ী গ্রেফতার