যশোর প্রতিনিধি॥ যশোর জেলা পুলিশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ হয়েছে। গত বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকেলে যশোর শহরের মনিহার মোড় প্রাঙ্গনে জেলা পুলিশের আয়োজনে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।
তিনি বলেন, মানুষ! মানুষের জন্য। বঙ্গবন্ধুর বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যখনই কোন ফোরামে বক্তব্য রাখতেন তিনি সব সময় বাংলার কৃষক, বাংলার শ্রমিক ও বাংলার মেহনতি মানুষের কথা বলতেন এবং সব সময় তাদের পাশে দাঁড়াতেন। তারই যোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সব সময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ভাবেন।
আমি সব সময় আমার সহকর্মীদের বলে থাকি, তোমরা গাড়ি নিয়ে জেলার বিভিন্ন প্রান্তরে ঘুরে দেখ এবং এই সকল অসহায়দের পাশে দাঁড়াও। আমরা জেলা পুলিশ অতীতের ন্যায় করোনা মহামারী থেকে শুরু করে এই তীব্র শীতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি তাদের জন্য কিছু করার। তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ হলো জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে জনমনে স্বস্তি ফেরানো এবং তার পাশা-পাশি এই সকল অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করি।
পরিশেষে তিনি বলেন, আপনাদের যে কোন সমস্যায় আমাদের কাছে যাবেন, আপনাদের সেবাই আমরা সর্বদা প্রস্তুত।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ হতে প্রায় ৫০০ জন শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী-লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর, কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম,ও ডিবি পুলিশের ইনচার্জ রুপণ কুমার সরকার সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।




















