বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর মণিরামপুরে ধর্ষণের অভিযোগে দাদা আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :

যশোর মণিরামপুরে ১২ বছর বয়সী পুতনিকে ধর্ষণের অভিযোগে দাদা লুৎফর রহমান গাজী (৬০) কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি সোমবার রাত ১১ টার দিকে মণিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে ঘটে। ধর্ষনের অভিযোগে মামলা ও ধর্ষককে আটকের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে থানার ওসি নূর মোহাম্মদ গাজী। আটক ধর্ষক লুৎফর রহমান গাজী একই গ্রামের জামির আলীর ছেলে।

ধর্ষনের শিকার শিশুর দাদি ও ধর্ষকের স্ত্রী খোদেজা বেগম জানান, আমার পুতনি অনেকদিন আগে থেকে আমাকে বিষয়টা জানিয়ে ছিলো। আমি তার পর আমার স্বামীকে বলেছি পুতনি বড় হয়েছে তার গায়ে এ ভাবে হাত দিবেন না তার কাছে ও যাবেনা তারপর থেকে বিষয়টা কিছুদিন চুপ ছিলো। গত সোমবার আমার পুতনির চাচতো নানি বেড়াতে আসলে পুতনি তার সাথে বিষয়টি বলেছে। তারপর এলাকায় জানাজানি হলে পুলিশ এসে আমার স্বামীকে আটক করে নিয়ে যায়। অপর এক জবাবে ধর্ষনের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ধর্ষণ করেছে কিনা জানি না। তবে আমার স্বামী এ ধরনের ঘটনা এর আগেও একাধিক বার করেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী। তিন বছর আগে মা তাদের দুই ভাই বোনকে ফেলে চলে যান। মাসখানেক আগে দাদা লুৎফর গাজী একবার শিশুটিকে ধর্ষণ করেছে। এছাড়া একাধিকবার সে শিশুটির স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছে। বিষয়টি পরিবারের লোকজন জানার পর পারিবারিকভাবে লুৎফর গাজীকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। গত রোববার শিশুটির চাচাত নানী তাঁদের দেখতে আসেন। মেয়েটি দাদার বাড়িতে থাকতে আপত্তি তুলে নানীর সাথে চলে যেতে চায়। নানী কারণ জানতে চাইলে সে তার সাথে ঘটে যাওয়া দাদার কুকর্মের কথা ফাঁস করে। এলাকায় ছড়িয়ে পড়লে তা পুলিশের কানে পৌঁছায়। পরে সোমবার রাত ১১টার দিকে থানা পুলিশ গিয়ে লুৎফর গাজীকে আটক করে শিশুটিকে হেফাজতে নেয়।

শিশুর চাচতো নানি ও মামলার বাদি রাশিদা খাতুন বলেন, আমি আমার জামাইয়ের বাড়িতে বেড়ালে আসলে আমার নাতি আমার সাথে দেখা করতে আসে। এসে সে বলে তার দাদা তার শরীরে খারাপ ভাবে স্পর্শ করে এবং আগেও এমন করেছে সে এটা শুনার পর আমি আমার জামাইকে বিষয়টা জানালে সে এলাকাবাসীকে নিয়ে লুৎফর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, রাতেই শিশুটির চাচাত নানী বাদী হয়ে দাদা লুৎফর গাজী বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে তোলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ, আটক ২৩

সুবর্ণচরের সোলাইমান বাজারে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

ভোমরা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোরে মসজিদে ঢুকে নামাজপড়া অবস্থায় মুসল্লিকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম

ঝিকরগাছার ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামারের পকেট ভর্তি করতে একদিনে ৩টি ট্রেনিং

জগন্নাথপুরে ভারতীয় অবৈধ চিনিসহ ৩ জন গ্রেফতার

পুলিশ সদস্যকে প্রাইভেট কার দিয়ে চাপা

সেচের পানি না দিতে পেরে ভাতিজার নামে চাচার মিথ্যা অভিযোগ

বাংলাদেশ নিয়ে কি বার্তা দিলেন ট্রাম্প