যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রবিউল নামে এক মাদককারবারী গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার ১৬/০৭/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হৈবতপুর ইউপির মথুরাপুর শেখপাড়া স্কুলপাড়া গ্রাম হতে সাতমাইল বারীনগর বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী আসামী মোঃ রবিউল ইসলাম (৪৪) কে ১০৫ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও জব্দযোগ্য নগদ- ৪,১০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী উক্ত গ্রামের মৃত ইছাহাক আলী মাস্টোর এর ছেলে।
এ বিষয়ে পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ককরছেন।




















