বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক যশোর জেলার বাঘারপাড়া থানাধীন (৮ এপ্রিল ২০২৫) জামদিয়া ইউনিয়নের বাররা গ্রাম ও দোহাকুলা ইউনিয়নের শালবরাট এলাকায় (২টি) মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ২ জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাজাসহ গ্রেফতার করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আটক আসামিরা হলেন যশোর বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের বাররা বিশ্বাসপাড়া এলাকার মৃতঃখালেক বিশ্বাসের ছেলে মোঃআহাদ বিশ্বাস (৫০) এবং একই থানাধীন দোহাকুলা ইউনিয়নের শালবরাট এলাকার মৃত রেজাউল মোল্লার ছেলে মোঃ রাজীব হোসেন (৩৫)।

আসামীদ্বয়কে যথাক্রমে ৩০ দিন ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং যথাক্রমে ১০০০/-,ও ৫০০/- টাকা অর্থদন্ড আরোপ করেন বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব (ইউসুফ মিয়া) বাঘারপাড়া উপজেলা জেলা যশোর।

আসামীদ্বয়ের নিকট থেকে যথাক্রমে ১০০ ও ১০০ গ্রাম করে মোট- ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২০০০/- টাকা।

সর্বশেষ - এক্সক্লুসিভ