বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড: এফবিআই এর গুলিতে নিহত বাইডেন হত্যার হুমকিদাতা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক॥ প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। নিহত ওই ব্যক্তির নাম রবার্টসন। তিনি একটি নির্ধারিত সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হুমকি দিয়েছিলেন।

তদন্ত চলায় এফবিআই নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে উটাহর কেন্দ্রীয় কৌঁসুলির দায়েরকৃত অভিযোগে ওই ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, ‘শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, তার এজেন্টরা বুধবার ভোরে সল্টলেক সিটির দক্ষিণে উটাহর প্রোভোতে ক্রেগ রবার্টসনের বাসভবনে তল্লাশি ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখন ওই ব্যক্তি তাদের গুলিতে নিহত হয়েছেন। নামহীন একটি আইন প্রয়োগকারী সূত্র দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, ঘটনাটি ঘটার সময় রবার্টসন সশস্ত্র ছিলেন।

এদিকে এফবিআই একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

সংস্থাটি আরো জানায়, ‘এফবিআই আমাদের এজেন্ট বা টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে জড়িত সব বন্দুকযুদ্ধের ঘটনাকে গুরুত্বসহকারে নেয়।’

৭০ বছর বয়সী রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও অন্যদের একাধিকবার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হোমিও চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবীর দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কারও দ্বায় নেই 

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণ: পরিদর্শনে ডিসি

ডিমলায় কিসামত ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় গৃহে বন্দী, বিপাকে শিক্ষার্থীরা

দেবহাটায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; মন্ডপ পরিদর্শনে “ইউএনও”

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে ৩৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ 

এলাকাবাসীর তোপের মুখে শিক্ষকের পদত্যাগ

ডুমুরিয়ায় আবারও বাস উল্টে আহত ১৫

দেবহাটা রিপোটার্স ক্লাব ও জার্নালিষ্ট এসোসিয়েশনের বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল, সেক্রেটারি নবীন