রংপুর ব্যুরো :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ ও জেলা সদস্য সচিব ড.আশফাক আহমেদ জামিল কে হত্যা চেষ্টার অভিযোগে জেলা সংগঠক তানজিম আলম তাসিনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা আহ্বায়ক ইমরান আহমেদ জানান তাকে ও জেলা সদস্য সচিব ড.আশফাক আহমেদ কে হত্যা প্রচেষ্টা করেছে জেলা সংগঠক তানজিম আহমেদ জামিল। একজনের সাথে মোবাইলে সে এই প্রচেষ্টার বিষয়টি জানান।ঐ কল রেকর্ড পাওয়ার পর তানজিম আলম কে বহিষ্কার করা হয়েছে বলে জেলা আহ্বায়ক জানান। তিনি আরও বলেন তানজিম এক সময় ছাত্রলীগ করতো। সংগঠনের অনেকেই তাকে নিতে নিষেধ করেছিলো। কিন্তু আমি তাকে নিয়েছিলাম। সেই ছেলে শেখ পর্যন্ত আমাদেরকে হত্যা প্রচেষ্টা করে। ছাত্রলীগ তার স্বভাব পাল্টায় না। এছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত তানজিম আলমের মোবাইলে গত ২ দিন থেকে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২ নেতাকে হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।




















