জুয়েল আহমেদ॥ রাজশাহীতে রাতের আঁধারে প্রধানমন্ত্রীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল ২৫শে জানুয়ারি রাত্রে হরিয়ান ইউনিয়নের মুসলিমের মোড় নামক স্থানে আগামী ২৯শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম মোল্লার বেশ কিছু ব্যানার ও ফেস্টুন রাতের আধারে ছিড়ে ফেলে, কিছু দুষ্কৃতিকারীরা।
হরিয়ান ইউনিয়নের একজন বাসিন্দা মোঃ রনি বলেন এটা মাসুম ভাইয়ের অপমান না এটা বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের অপমান। পোস্টার ফেস্টুন ছিড়ে ফেললে কি?জনগণের মন থেকে কি মুছে ফেলতে পারবেন, যারা এই কাজ করেছেন তাদের কাছে আমার প্রশ্ন?
খোঁজ নিয়ে জানা যায়, মাসুম মোল্লাহ হরিয়ান ইউনিয়ন বাসীর কাছে এতটা জনপ্রিয় যে তার পোস্টার ছিরে তাকে মুছে ফেলার চেষ্টা করছেন। কিন্তু এলাকাবাসী মনে করেন, কোন লাভ হবেনা জনগন মাসুম ভাইকে মন থেকে ভালোবাসে। যারা এই কাজ করেছেন তাদের মনে রাখা দরকার ছিলো পোস্টারে শুধু মাসুম এর ছবি নেই, আছে দেশনেত্রী শেখ হাসিনার ছবি।
মাসুম মোল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ, এম, কামরুজ্জামান (হেনা) সহ জাতীয় নেতৃবৃন্দের অসম্মান করা হয়েছে।
পবা-মোহনপুরের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ-আয়েন উদ্দীন এমপির ছবিসহ পবা-উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াসিন আলী পবা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মাননীয় মেয়র মোঃ- হাফিজুর রহমান (হাফিজ) ভাইকে অপমান করা হয়েছে।
এই কাজ যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।




















