বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সুজন ভৌমিক সোনার (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর প্রায় আড়াই টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন উপজেলার কাটরাশইন দক্ষিণ পাড়া গ্রামের রবীন্দ্রনাথ ভৌমিকের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় আড়াই টার দিকে সুজন ভৌমিক মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ির দিকে যাচ্ছিল এসময় সোনাকানিয়া নামক স্থানে পৌছালে আবাদপুকুর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমূখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা সুজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ