বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে জয় বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ উদ্বোধন‌

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি॥ শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে “জয়বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩”। বুধবার (১৫ মার্চ) দুপুর সাড়ে বারোটায় শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ‌বিপিএম।

শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ.কামরুজ্জামান বিপিএম এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এঁর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট) আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুরের পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ীর উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, ঝিনাইগাতীর উপজেলা চেয়ারম্যান এসএম‌এ ওয়ারেজ নাইম ও সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সহ জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত এবং জেলা ও থানা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে নালিতাবাড়ী উপজেলা একাদশ ও শেরপুর জেলা পুলিশ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জেলার ৫ টি উপজেলা ২ টি পৌরসভা ও জেলা পুলিশ একাদশ নামের ৮ টি দলের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল এবং ২৩ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ এক লাখ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি সহ এক লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমতলীর ইউএনওর ব্যতিক্রমী আয়োজন 

ডাসারে ছাত্রলীগের নেতা আহত ! বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটক ৪

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলীতে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে জমি দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

বোদায় বিভিন্ন দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

কাকচিড়ায় পুলিশের ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

বিনা অনুমোদনে সরকারি গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান, জব্দ করলেন ইউএনও 

সাংবাদিক কাউসারের বিরুদ্ধে অপপ্রচার: ইউটিউব চ্যানেল ও পোর্টালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান