বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ (মানবিক সহায়তা কর্মসূচি) এর চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়নের ১৪হাজার ৮শত ৫৬জন দরিদ্র পরিবারের কার্ডধারী প্রতিজন সুবিধাভোগীদের মাঝে ১০কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. শাহজাহান আলী বলেন প্রশাসনের নির্দেশনা অনুসারে ঈদের আগে প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার ইউনিয়নের ২হাজার ৭০জন দরিদ্র মানুষের মাঝে সঠিক ভাবে পৌছে দিতে পেরে আমি অনেক খুশি। চালগুলো যেন সঠিক মানুষগুলোর হাতে ভোগান্তি ছাড়াই তুলে দিতে পারি সেই জন্য পরিষদ প্রাঙ্গনে ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা স্থান ভাগ করে স্ব স্ব ওয়ার্ডের মেম্বারদের তত্তাবধানে তালিকা অনুসারে চালগুলো বিতরণ করেছি। এই চালগুলো পেয়ে ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে চালের বরাদ্দ আরো বেশি করলে সদস্য বেশি এমন দরিদ্র পরিবারের জন্য অনেক বেশি উপকার হতো বলে আমি মনে করি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে। ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগণের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়। প্রতিটি ইউনিয়নে প্রশাসনের একজন কর্মকর্তার কঠোর মনিটরিং এর মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে যার কারণে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। আমি শতভাগ আশাবাদি সরকারের এমন উদ্যোগে উপজেলার হাজার হাজার দরিদ্র মানুষরা অনেক উপকৃত হচ্ছেন।#

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরসহ ১১ জেলার বিএনপি নেতাকর্মীদের আগাম জামিন

শ্যামগঞ্জে ৩৬ বস্তা ভারতীয় চিনি সহ আটক অবৈধ চিনি কারবারীর মূল হোতা বিপুল সরকার

আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা 

গুরুদাসপুরে কোটি টাকার মূল্যের বালুবাহী ট্রলার সহ মাঝি আটক

জিন্স প্যান্ট ক্রয় বিক্রয়ে মতানৈক্য হওয়ায় নির্মম খুনের শিকার তাঁত ব্যবসায়ী ইলিয়াস

বাগাতিপাড়ায় সুদের টাকা না দেওয়ায় বাদাম বিক্রেতাকে হত্যা ॥ গ্রেফতার ৫

মাকে বাঁচাতে প্রিয়াঙ্কার করুন আর্তনাদ “আমার মাকে বাঁচান”

ঈদগাঁও-রামু-কক্সবাজারের বিভিন্ন এলাকার স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের গণজোয়ার : উচ্ছ্বাসিত ভোটার 

গাজীপুরে গাছায় মারধরের অভিযোগে মামলা না নিয়ে জিডি এন্ট্রি

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে যুব লোনের চেক বিতরণ