বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টার দিকে এমপি আনোয়ার হোসেন হেলাল, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, থানাপুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর পর উপজেলা পরিষদ হলরুমে “বঙ্গবন্ধু“বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ-স্বাধীনতা “শীর্ষক“ আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।এদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং এমপি আনোয়ার হোসেন হেলাল এর নেতৃত্বে দুপুর সাড়ে ১১টায় দলীয় অফিস থেকে বিশাল এক শোক র‌্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আল হাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জার্জিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইবনে সাঈদ চৌধুরী (রাব্বী), সম্পাদক সাইফুল ইসলাম স্বজল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে বড়ই চাষে বাজিমাত !

গুরুদাসপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ ২০০৯ আইনের অবহিতকরণ সেমিনার 

গুরুদাসপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ডেঙ্গুবাহিত এডিসের বাসস্থান

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হতদরিদ্রের চাল মিললো পরিষদের পার্শ্ববর্তী বাড়িতে

না’গঞ্জ জেলা প্রশাসকের কাছে ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মারকগ্রন্থ হস্তান্তর 

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসের সুবিধা পাবেন পর্যটকরা

প্রেমের টানে রংপুরের নিপা উখিয়াতে; জীবনসঙ্গী হলেন পঙ্গু হুমায়ুনের

আইসিডিডিআরবি পরীক্ষামূলক ডেঙ্গু টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে দেশে ব্যবহার হবে : স্বাস্থ্যমন্ত্রী

ভূরুঙ্গামারীতে ধান ক্ষেতে নেক ব্লাস্ট আক্রমণ, কৃষকের মাঝে হতাশা