বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। এর পর সকাল ৮ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুরু হয়। কলেজ মাঠে কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শণ, ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাই থানা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

রাণীনগরে কেয়া-আরহাম ফাউন্ডেশন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলীর ২১’তম মৃত্যু বার্ষিকী পালিত 

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে দিগন্ত পরিবহনের ধাক্কা; আহত ১৩

শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত: যশোরে বিএনপির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় আমান উল্লাহ আমান

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ 

অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান ডিসি জাহিদুল ইসলাম মিঞা’র

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পায়রায় বড়শীতে ধরা পড়লো বিশাল আকৃতির কোরাল মাছ