বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে মাদক কারবারী ও জুয়ারীসহ ৭জন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৩ ১:৩৮ পূর্বাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে থানাপুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ আছমা বেওয়া(৬২) নামে এক মাদক কারবারী এবং তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আরো ৬জন জুয়ারীকে আটক করেছে। রোববার গভীর রাতে ও সোমবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রোববার গভীর রাতে উপজেলা সদরে রেল লাইনের পাশে একটি দোকানে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দোকান ঘর থেকে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মোহাব্বত আলীর ছেলে নয়ন আলী (২০),আহাদ আলীর ছেলে শাওন হাসান (২০),মান্নান মন্ডলের ছেলে তারেক মন্ডল (২১),আফাল প্রামানিকের ছেলে মোহন প্রামানিক (২২), দুলাল হোসেনের ছেলে নিশাদ (২৪) ও একজন কিশোরসহ ছয় জনকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম সোমবার সকালে উপজেলার চককুতুব(পাক এনায়েতপুর) গ্রামে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী থেকে আছমা বেওয়াকে আটক করে। আটক আছমা ওই গ্রামের গহের আলীর স্ত্রী। এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম কেন্দুয়া সামাজিক ঈদগাঁয়ের শুভ উদ্বোধন ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম 

শেরপুরে ভ্রাম্যমান আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইট ভাটার মালিকের বিরুদ্ধে মামলা

জগন্নাথপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 

ভূরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ-কে নিয়ে কটুক্তি, যুবক আটক

ফ্লাই ওভারের পাশেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

গাজীপুরের চৌরাস্তায় গ্যাসের দোকানে আগুন; এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ 

মহেশপুরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩ 

বিএনপির বিভ্রান্ত করার ‘কৌশল’ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের সতর্ক করলেন মোমেন

বাগমারায় সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : এমপি এনামুল হক