বাংলাদেশ সকাল
রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ৫ জুয়ারীসহ আটক ৮, জব্দ নৌকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে ৫জন জুয়ারীসহ মোট ৮জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে

জুয়া আইনে পৃথক পৃথকভাবে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শনিবার সন্ধ্যায় ছোট যমুনা নদীর আতাইকুলা ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে নৌকায় জুয়া খেলার অপরাধে কালাম প্রামানিক (৪০)নামে একজনকে আটক করা হয়। আটককালে জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। আটক কালাম উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ছালামত আলীর ছেলে। এছাড়া একই রাতে অভিযান চালিয়ে মারপিট মামলার আসামী কাশিমপুর গ্রামের নরেশ চন্দ্রের ছেলে সুশিল চন্দ্র (৪০) ও

একই গ্রামের সুনিল চন্দ্রের ছেলে সুজন চন্দ্র (৩৬) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই রাতেই আদালতের পরোয়ানা মূলে হরিপুর গ্রামের গোবিন্দের ছেলে লোকনাথ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে রোববার ভোর রাতে উপজেলার গুয়াতা মৃধাপাড়া এলাকায় একটি গভীর

নলকূপে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে করজগ্রামের মোহাম্মদ আলীর ছেলে

হাকিম (৪৫),মালশন গ্রামের রইচ আলীর ছেলে শামিম ওরফে শুকুর (৪০) এবং গুয়াতা

গ্রামের সিরাজুল ইসলাম (৫৮) ও তোজাম্মেল হক লিটনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারী সদস্যদের বিকল্প জীবিকায়ন দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

গুরুদাসপুরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুলের বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ 

বর্ণাঢ্য আয়োজনে বিএডিভি’র বাংলা বর্ষবরণ; ২ বিশিষ্ট জনকে সংবর্ধনা

পার না পেয়ে সাংবাদিক মনছুরের ফেসবুক আইডি টার্গেট অপরাধীদের 

শাজাহানপুরে বৃষ্টির জন্য বিভিন্ন স্হানে ইসতিসকার নামাজ আদায়

দেবহাটায় সহকারী সেটেলমেন্ট আফিস আছে, নেই কোন কার্যক্রম 

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত 

নিম্ন ও মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিলেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া 

সুমনের প্রথম জানাজা অনুষ্ঠিত, হাজারো মানুষের ঢল

গঙ্গাচড়ায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস পালিত