বাংলাদেশ সকাল
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে গাঁজাসহ ৩ জন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের রংপুরিয়া মার্কেট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো.ভোলার বাড়ি হতে ৪শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে পৌরশহরের ভান্ডারা এলাকার আজিজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (৩৫),জমিরুল হকের ছেলে আক্তারুজ্জামান(৩৫)ও আবু তাহেরের ছেলে মানিক (২৬) কে আটক করে। এ সময় তাদের কাছে ৪শ গ্রাম গাঁজা ও একটি গাঁজা সেবনের কলকি পাওয়া যায়। টের পেয়ে মাদক ব্যবসায়ী ভোলা আগেই পালিয়ে যায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরশহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে ৩ যুবককে গাঁজাসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার ৫ এপ্রিল তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ফিরোজা-মজিদ ট্রাষ্টের ৪দলীয় ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত 

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বঙ্গোপসাগরে লঘুচাপ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বেগম ফজিলাতুন্নেছা মুজিব: ইতিহাসের অনন্যা এক নারী

যুক্তরাষ্ট্র আ.লীগ এবং আওয়ামী পরিবার বাংলাদেশ আ.লীগের ৭৫’তম বার্ষিকী পালন করেছে

“সিন্ডিকেট থামাও, জীবন বাঁচাও” শিরোনামে প্রতিবাদী মানববন্ধনে ক্যাব : দাবি ভোক্তা অধিকার মন্ত্রণালয়ের

গুরুদাসপুরে বলৎকারের অভিযোগে গ্রেফতার চার

ব্রয়লার মুরগি ও নিত্যপণ্যের সিন্ডিকেটকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ক্যাবের

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শোক দিবস পালনে গঙ্গাচড়ায় প্রস্তুতি সভা