বাংলাদেশ সকাল
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”- এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে গিয়ে সমবেত হয়।

ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মৎস্য অফিসার রাকিবুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ। এছাড়াও সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সকলকে প্রস্তুতিসহ সচেতন থাকার আহবান জানান। ইউএনও তার বক্তব্যে দুর্যোগ প্রস্তুতি দিবসের এবং মহড়া কার্যক্রের গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তিনি বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় সকলকে সচেতনতা সৃষ্টির আহবান জানান। পরে অগ্নিকান্ড এবং ভূমিকম্প বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

রাণীশংকৈলে ৪র্থ পর্যায়ে ১৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

লাখ টাকায় দিতে হয় ১৫ হাজার টাকা

ডিমলায় খাদ্যে বিষ মিশিয়ে পিতাকে হত্যার অভিযোগ

শ্যামনগরে নারী ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংবেদনশীল কর্মশালা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি চলছে

পাইকগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের দুই পাঁ পিষ্ট

জগন্নাথপুরে কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের মত বিনিময় ও লিফলেট বিতরণ 

আত্রাইয়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ‘শেষ বাজি’