বাংলাদেশ সকাল
সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে  ইএসডিও’র সহযোগিতায় সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় হাই স্কুল মাঠে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ।

এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক বকুল মজুমদার। ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল মোনায়েম হোসেন, প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, আশরাফুল আলম, ইএসডিও সহকারী কারিগরি কর্মকর্তা অজিত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় ইটভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত

ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিনব্যাপী বাংলা নববর্ষ-১৪৩২ এর প্রথম দিন উদযাপিত 

রাণীশংকৈলে ৫২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীর মাঝে ২ লাক্ষ ৫৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান 

মহেশপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়ে প্রশ্ন, ২ কোটি টাকা ঘুষ বাণিজ্যির অভিযোগ 

কোটচাঁদপুরে করোনা সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

জনবল সংকটে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

পটুয়াখালীতে জামাতার হতে শ্বশুর- শ্বাশুরী লাঞ্চিত

রায়পুরা উপজেলা কৃষকলীগ কমিটি অনুমোদিত: আহবায়ক রিপন; সদস্য সচিব আসাদুজ্জামান 

দেবহাটায় যথাযথভাবে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত