বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার শহিদুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিল, মৎসজীবী সমিতির আহবায়ক মাহবুব আলমসহ মৎসজীবীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম।

আরো বক্তব্য দেন- প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মৎসচাষী হাফিজুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় দেশি মাছসহ মাছচাষ বৃদ্ধির উপর গুরুত্ব দেন। এইসাথে তারা উপজেলার বিভিন্ন পুকুরে ক্ষতিকারক ‘লিটার'(মুরগির বিষ্ঠা) ব্যবহারের কুফল নিয়ে কথা বলেন। ইউএনও তার বক্তব্যে উপজেলার পুকুরগুলোতে ‘ লিটার’ ব্যবহার বন্ধ করার নিশ্চয়তা দেন।

পরে হাফিজুল ইসলাম, খাদেমুল ইসলাম,জুয়েল রানা ও আক্তারুজ্জামান- এ ৪ জন সফল মৎসচাষীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। শেষে মৎসচাষ বিষয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক ও নগদ অর্থ বিতরন এমপি কানিজ ফাতেমার

পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম ও প্রাইমারী স্কুলের মাঠ ভাড়া 

রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে পড়েছে : যুক্তরাষ্ট্র জেএসডি’র কমিটি পুনঃগঠন অনুষ্ঠানে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

বগুড়ার শিবগঞ্জে গৃহবধুর আত্নহত্যা !

বেনাপোল চেকপোষ্টে ভারত ফেরত নারী পাসপোর্ট-যাত্রীর কাছ থেকে ৭৬৫০০ মার্কিন ডলার জব্দ 

ইরানে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার: ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাত

যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, সন্দেহের তালিকায় দু’জন

৮ বছর বয়সেই মুক্তিযোদ্ধা হন আমতলীর তোফাজ্জেল

মুক্তাগাছায় ইস্টি বাড়ি রেস্টুরেন্ট ও মিনিপার্ক শুভ উদ্বোধন করলেন মেয়র বিল্লাল হোসেন সরকার 

ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক করে পুলিশে সোপর্দ