বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে পড়েছে : যুক্তরাষ্ট্র জেএসডি’র কমিটি পুনঃগঠন অনুষ্ঠানে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন—অপরাজনীতির কারণে রাষ্ট্রটাই জনগণের হাতছাড়া হয়ে পড়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় পঁচন ধ’রে গেছে, এটা গণবিরোধী শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা আমাদের জাতীয়তাবাদকে আর বিকশিত করতে পারবে না। ভৌগোলিক স্বাধীনতা অর্জনই জাতীয়তাবাদের শেষ নয় বরং জাতীয়তাবাদকে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক ভিত্তি রচিত হয়েছে। কিন্তু সেই ভিত্তিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বর্তমান সরকার।

জাতীয়তাবাদকে বিশ্বের অন্যান্য জাতি সত্তার সমকক্ষ করতে, বাংলাদেশকে বাঙালির প্রাণকেন্দ্র হিসেবে গ’ড়ে তুলতে নতুন রাজনৈতিক দর্শন—অংশীদারিত্বের গণতন্ত্র প্রবর্তন করা অনিবার্য হয়ে পড়েছে। এই রাজনৈতিক দর্শনের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খান। আর ঔপনিবেশিক শাসন ব্যবস্থা উচ্ছেদ ক’রে জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়নে আ স ম আবদুর রব দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য-সংস্কৃতিস-হ জীবনের সকল ক্ষেত্রে জাতিসত্তার উচ্চতর বিকাশের সম্ভাবনা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। পেশা ও কর্মভিত্তিক বাঙালি জাতিত্বের পরিচয় আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। বৈশ্বিক রাজনীতির মাঝেও বাঙালি গৌরবের সাথে থাকবে তার স্বকীয় সামাজিক-সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে। এটাই হবে মূল রাজনীতি। যুক্তরাষ্ট্রে সফররত শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গত রবিবার,৭ জুলাই ২০২৪,নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দলীয় মতবিনিময় এসব কথা বলেন।খবর বাপসনিউজ ।

তিনি বলেন— আওয়ামী লীগ এখন আর জাতীয়তাবাদী শক্তি নয়, জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ আওয়ামী লীগের পক্ষে আর সম্ভব নয়। যুগের চাহিদা ও উপযোগী রাজনৈতিক দর্শন ছাড়া কোনো রাজনীতি টিকতে পারে ন। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি হচ্ছে—অংশীদারিত্বের গণতন্ত্র। এই নতুন রাজনৈতিক মডেল জাতীয় ঐক্য সুদৃঢ় করবে, গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করবে, জনগণের সকল অংশকে রাষ্ট্র পরিচালনায় দক্ষ ক’রে তুলবে এবং সর্বোপরি আন্তর্জাতিক মেরুকরণে শক্তিশালী ও মর্যাদাকর ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জেএসডি নেতা এনামুল হায়দার।

জেএসডি’র সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি নেতা এ্যাডভোকেট মজিবুর রহমান,ছালামত উল্লা, বীর মুক্তিযোদ্ধা কালাম মাস্টার, সরোয়ার হোসেন,এম এ মালেক,তসলিম উদ্দিন খান,জাকির হোসেন স্বপন, শাহানারা হোসেন ডেইজী,আরজু হাজারী,ফরিদ উদ্দিন রতন প্রমুখ।

সভাপতির বক্তব্যে এনামুল হায়দার সিরাজুল আলম খান দাদার “অংশীদারিত্ব গণতন্ত্র’প্রতিষ্ঠার রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এডভোকেট মুজিবুর রহমান বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের পথে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে আহ্বান জানান।

সভার দ্বিতীয় পর্বে এনামুল হায়দারকে আহবায়ক ও শামসুদ্দিন উদ্দিন শামীম,জাকির হোসেন স্বপন,তসলিম উদ্দিন খান এবং আরজু হাজারীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ৩১ সদস্য বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্র জেএসডি’র সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আপত্তিকর অবস্থায় জামাই শাশুড়ি আটক 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের পাশে জেলা প্রশাসক

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শেরপুরে মিছিল

স্কাউটসের সর্বোচ্চ পদকে মোহাম্মদ শাহীন রাজু 

যশোরে এ জে.আর কুরিয়ার সার্ভিস থেকে ৪২১০ পিচ ইয়াবা উদ্ধার, আটক নারী 

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইঊএসএ-এর থ্যাংকসগিভিং ডে পালন 

দেবহাটায় মাছের পাশাপাশি ভেঁড়িতে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপকূলীয় কৃষকদের স্বপ্ন

এদেশে কোন গণতান্ত্রিক নির্বাচনে আ.লীগ ক্ষমতায় আসেনি আগামী ১০০ বছরেও আসবে না -নিতাই রায় চৌধুরী

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১